| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আড়াইহাজারে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীসহ আটক ৩

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ২১:২০:৫৬:অপরাহ্ন  |  ৪৬০৩ বার পঠিত
আড়াইহাজারে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীসহ আটক ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ঐশী পোদ্দার (১৯) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যার পর মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে, পারিবারিক কলহের জেরে ঝর্ণা (৩০) নামে আরেক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি পশ্চিমপাড়া ও সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় পৃথক এ ঘটনা ঘটে। পরে পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ঐশী পোদ্দার গোপালদী পৌরসভার উলুকান্দি এলাকার শান্ত কুমার রায়ের স্ত্রী এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার শাহাপাড়া এলাকার শংকর পোদ্দারের মেয়ে।

ঐশীর বাবা শংকর পোদ্দার অভিযোগ করেন, প্রায় তিন মাস আগে ১২ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার দিয়ে শান্ত কুমার রায়ের সঙ্গে তার মেয়ের বিয়ে দেন। বিয়ের পর থেকেই আরও টাকা যৌতুকের দাবিতে শান্ত, তার বাবা শিবু চন্দ্র রায় ও মা লক্ষ্মী রানী রায় ঐশীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

তিনি বলেন, মেয়ের সুখের কথা চিন্তা করে প্রায় দেড় মাস আগে শান্তকে আরও দুই লাখ টাকা যৌতুক দেওয়া হয়। এরপরও নির্যাতন বন্ধ হয়নি। মঙ্গলবার রাতে পরিবারের সদস্যরা ঐশীকে শ্বাসরোধ ও দেয়ালে মাথা আঘাত করে হত্যা করেন বলে অভিযোগ করেন তিনি। পরে মরদেহ ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

পাশের এলাকায় থাকা ঐশীর এক মামা বিষয়টি দেখে ফোন করে পরিবারকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে, অভিযোগ নিহতের পিতার।

এদিকে, একই রাতে সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় ঝর্ণা (৩০) নামে আরেক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল আলীর মেয়ে ও নাদিমের স্ত্রী।

প্রাথমিকভাবে বিষয়টিকে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা ধারণা করলেও মৃত্যুর নিশ্চিত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, পৃথক দুটি ঘটনায় দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঐশীর বাবার অভিযোগের ভিত্তিতে তার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪