| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নগরকান্দায় বারি আম-৪ জাতের চারা বিতরণ করা হয়েছে।

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৫ ইং | ১৪:৫৪:৫৩:অপরাহ্ন  |  ১৭৬২২৮৫ বার পঠিত
নগরকান্দায় বারি আম-৪ জাতের চারা বিতরণ করা হয়েছে।
ছবির ক্যাপশন: নগরকান্দায় বারি আম-৪ জাতের চারা বিতরণ করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্য সামনে রেখে  উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক ৬০ জন কৃষকদের মাঝে বারি আম-৪ জাতের চারা বিতরণ করা হয়।

সোমবার (৩০) জুন সকালে  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে এ চারাগাছ বিতরণ করা হয়।

এতে  উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ আবুল হোসেন।কৃষি কর্মকর্তা কৃষিবিদ তিলক কুমার ঘোষ, উপ-সহকারী উজ্জ্বল বালা সহ-দপ্তরের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা বলেন এ আম বর্তমান বাজারে (১৫০-২০০) টাকা কজি, আজ থেকে একবছর পর আম ধরবে, বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে। আমগাছের চারটি ছায়া যুক্ত স্থানে ঢেকে রেখে, সাতদিন দুইবেলা পানি দিতে হবে এরপর চারাগাছটি রোপণ করার পরামর্শ দেন। এ সময় প্রতিটি কৃষককে পাঁচটি করে অর্থাৎ ৩০০ টি চারা গাছ দেয়া হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪