| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় সড়কপথে মাদকের চালান,সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১১, ২০২৬ ইং | ১৮:১৩:৩৭:অপরাহ্ন  |  ২৮৪ বার পঠিত
বগুড়ায় সড়কপথে মাদকের চালান,সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সড়কপথে আসা মাদকের চালান জব্দ ও দুই কারবারিকে আটক করেছে র‌্যাব। বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ কেজি গাঁজাসহ ২, আলোচিত শাকিল হত্যা মামলায় ১, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ১, হত্যা চেষ্টা মামলায় ২ জন এবং সন্দেহভাজন ৩ জন। 

শুক্রবার এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। এরআগে, তিনদিন ধারাবাহিক অভিযানে সদর উপজেলার সাবগ্রাম, শহরের নামাজগড়, শাজাহানপুর উপজেলার মাঝিরা ও নরসিংদীর শিবপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আসামিদের নিকটস্থ থানায় হস্তান্তর করেছে র‌্যাব। 

গ্রেপ্তারকৃতরা- হত্যা মামলার আসামি সোনাতলা উপজেলার দক্ষিণ বয়ড়া এলাকার বাসিন্দা হানিফ মিয়া (১৭), মাদক মামলার ১ বছর সাজাপ্রাপ্ত আসামি বগুড়া সদর উপজেলার মধ্যপালশা মহল্লার সিহাব হোসেন পিয়াস (৩২), হত্যা চেষ্টা মামলার আসামি শহরের চেলোপাড়া মহল্লার সিজার শেখ (২৫), ক্যাইলা মহরম সজীব (৩৪), মাদক কারবারি লালমনিরহাট সদর উপজেলার কিছামত ঢঢগাছ গ্রামের  হামিদুল ইসলাম (৩২), একই উপজেলার উত্তর সাপটানা গ্রামের রাসেল মিয়া (২৮) এবং সন্দেহভাজন তিনজন বগুড়া  শহরের নারুলী মধ্যপাড়ার রুবাই হাসান (২২), নাটাইপাড়া বউবাজার এলাকার আশিকুর রহমান আকাশ (৩১), উত্তর চেলোপাড়ার আবু জিহাদ (২৮)।  

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, শুক্রবার সকালে সড়কপথে মাদক পাচারের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। সদর উপজেলার সাবগ্রাম-গাবতলী সড়কে মোটরসাইকেল গতিরোধ করে ১৩ কেজি গাঁজা পাওয়া গেছে। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪