| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষা ১৮ জুলাই

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৫ ইং | ১০:২৭:৫৪:পূর্বাহ্ন  |  ১৭৪৬৯৯৮ বার পঠিত
৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষা ১৮ জুলাই
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : চিকিৎসক নিয়োগে ৪৮তম বিসিএস (বিশেষ) এর লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী ১৮ জুলাই সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৮ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে।

সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪