| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৬ ইং | ১২:৪৪:৫৯:অপরাহ্ন  |  ২০৫ বার পঠিত
‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক: ঢাকায় সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কোর্টরুম ড্রামা ঘরানার আলোচিত সিনেমা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সিনেমাটিতে ব্যারিস্টারের ভূমিকায় অভিনয়ের জন্য গত বছর যুক্ত হয়েছিলেন তিনি। 

তবে শেষ পর্যন্ত অভ্যন্তরীণ সমস্যার কারণে সিনেমাটি আর করছেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী। ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়া। 

তিনি জানিয়েছেন, সিনেমাটিতে আর অভিনয় করছেন না। অভ্যন্তরীণ সমস্যার কারণেই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

প্রসঙ্গত, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান খান। আদালতকেন্দ্রিক গল্পের এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাওয়ার কথা ছিল নুসরাত ফারিয়াকে।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪