| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৬ ইং | ১৮:২৯:২৩:অপরাহ্ন  |  ২৩১ বার পঠিত
কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

 কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সীমান্তে আলাদা অভিযানে ১৪ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার ও সোমবার(১৪ সেটেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এলাকার পশ্চিম ধর্মদাহ, রামকৃষ্ণপুর ও প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাত সাড়ে ৭টার দিকে পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকায় একটি দল অভিযান  চালায়। এ সময় মালিক বিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ ও ২ হাজার ৮৮০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লাখ ৭৯ হাজার টাকা।একই দিন রাত আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নিচপাড়া কাঁচা রাস্তার ওপর বিজিবির অপর একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ, ১৩৯০ পিস দুই ধরনের নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য চার লাখ ৯২ হাজার টাকা।পরে আজ সোমবার ভোর ৫টার দিকে প্রাগপুর বিওপির গরুরা কবরস্থান এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ১২০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। যেগুলোর দাম প্রায় ৬১ হাজার ৬০০ টাকা।উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তুলতে বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪