| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দীপিকার কাজের সময় নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় : করণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৬ ইং | ১২:৫০:১২:অপরাহ্ন  |  ৭৯৮ বার পঠিত
দীপিকার কাজের সময় নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় : করণ

বিনোদন ডেস্ক: কাজের জগতে সময়ের হিসাব নিয়ে বিতর্ক নতুন নয়। তবে একজন নারী তারকা যখন পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনকেও গুরুত্ব দিয়ে কাজের সময় নির্ধারণের কথা বলেন, তখন সেই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয় নানা আলোচনা। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফট নিয়ে তৈরি হওয়া বিতর্কে এবার তার পাশে দাঁড়ালেন নির্মাতা করণ জোহর। তার মতে, কাজের সময় নির্ধারণের স্বাধীনতা শুধু পুরুষ সুপারস্টারদের নয়, নারী তারকাদেরও থাকা উচিত।

সম্প্রতি ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর আসন্ন একটি পর্বের ঝলক প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে অতিথি হিসেবে দেখা যাবে বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও রবি কিষানকে। দুই তারকার সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে চলচ্চিত্রশিল্পে কাজের সময় ও অক্ষয় কুমারের কর্মনিষ্ঠার প্রসঙ্গ উঠে আসে। সেখান থেকেই দীপিকার আট ঘণ্টার শিফট নিয়ে চলমান বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেন করণ।

অনুষ্ঠানের ঝলকের শুরুতে অক্ষয় কুমারের সময়ানুবর্তিতা ও কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেন করণ। অভিনেতার সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আমি যখন অক্ষয়ের সঙ্গে প্রথম ছবি করি, তখন থেকেই আমি দেখেছিলাম উনি কঠোর পরিশ্রমী। ভোর পাঁচটায় মিটিং করেন, চিত্রনাট্য মুখস্ত করেন এবং সবসময় পরিচালকদের সমর্থন করেন। প্রযোজকদের ব্যাপারেও ভীষণ সচেতন থাকেন উনি। উনি একমাত্র সুপারস্টার যিনি নবাগত পরিচালকদের সুযোগ দেন, এবং এই একটি কাজের জন্য তিনি যথেষ্ট কৃতিত্ব পান না।

এরপর চলচ্চিত্রের শুটিংয়ের সময়সূচি নিয়ে কথা বলতে গিয়ে দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফটের প্রসঙ্গ তোলেন করণ। অভিনেত্রীর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘আমি সব সময় দীপিকা পাড়ুকোনের সিদ্ধান্তকে সমর্থন করি। উনি যখন এই ধরনের কিছু বলেন, আমি জানি না তখন কেন এই বিষয়টিকে এত বড় করে দেখা হয়। এটা তার অধিকার। উনি এই অধিকার অর্জন করেছেন। উনি ভীষণ পরিশ্রমী একজন নারী। উনি একজন মা, একজন স্ত্রী এবং একজন পেশাদার নারী তবে ওনার ব্যক্তিগত জীবনে রয়েছে।’

করণ আরও মনে করেন, কাজের সময় বেছে নেওয়ার ক্ষেত্রে নারী ও পুরুষ সুপারস্টারদের মধ্যে কোনো পার্থক্য থাকা উচিত নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরুষ সুপারস্টারদের মত নারী সুপারস্টারদেরও কাজের ক্ষেত্রে সময় সীমা নির্ধারণের একটি স্বাধীনতা থাকা উচিত। প্রযোজকরা দীপিকার মত অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পছন্দ করেন। শুধু দীপিকা নয় অক্ষয়ও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পছন্দ করেন আর সেটাই উচিত। সৃজনশীলতার সঙ্গে আপোষ না করেই যদি এই কাজ করা যায় সেটা সকলের জন্যই উপকারী।’


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪