| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ও বিস্তার রোধে পরিচ্ছন্নতা অভিযান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ১৩:২০:৩৪:অপরাহ্ন  |  ৫৭৮৪৯ বার পঠিত
তারাকান্দায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ও বিস্তার রোধে পরিচ্ছন্নতা অভিযান

তারাকান্দা প্রতিনিধি: ডেঙ্গুর প্রাদুর্ভাব ও বিস্তার রোধে প্রতিরোধ মূলক কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে সারাদেশে এক যুগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে 

ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে  কমপ্লেক্স প্রাঙ্গণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা কমপ্লেক্সের বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়। এ সময় অফিস চত্বর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়।

অভিযানের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা হয়। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, অফিস চত্বর ও আশপাশে পানি জমতে না দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, বিএনপি'র নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরাসহ অন্যান্যরা ।

অভিযানকালে সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার কোনো বিকল্প নেই। নিয়মিত পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪