| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘদান ও অষ্টপরিষ্কার দান সম্পন্ন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ১৪:০৭:৫৬:অপরাহ্ন  |  ৬৭ বার পঠিত
স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘদান ও অষ্টপরিষ্কার দান সম্পন্ন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার দমদমা গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের প্রয়াত শিক্ষক প্রভাকর বড়ুয়ার সহধর্মিণী প্রয়াত উপাসিকা শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘদান ও অষ্টপরিষ্কার দান উপলক্ষে সদ্ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে শতাব্দীপ্রাচীন চট্টগ্রাম বৌদ্ধ বিহারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর জিনবোধি মহাথেরো।

দমদমা অভয়শরণ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ সত্যশ্বর ভিক্ষু স্বাগত বক্তব্য দেন। ধর্মদেশনা করেন শ্রীমৎ প্রিয়বোধি স্থবির। অনুষ্ঠান পরিচালনা করেন ডক্টর সুমন প্রিয় মহাথেরো। এ সময় প্রজ্ঞাপাল মহাথেরো, আনন্দবোধি স্থবিরসহ ভিক্ষু সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পরিবারের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন প্রয়াত উপাসিকার বড় ছেলে অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক বিজয় বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন পুণ্যশীলা উপাসিকা অধ্যাপিকা তৃপ্তি রানী বড়ুয়া।

এতে প্রয়াত উপাসিকার মেঝো ছেলে বিমান বাহিনীর সাবেক সার্জেন্ট সঞ্জয় বড়ুয়া, ছোট ছেলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বান্দরবান সরকারি মহিলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক অজয় বড়ুয়া, মেঝো মেয়ে অগ্রসার মহিলা কলেজের অধ্যাপিকা প্রণতি দেবী বড়ুয়া, ছোট মেয়ে অলি আহমেদ (বীর বিক্রম) কলেজের অধ্যাপিকা রীতা বড়ুয়াসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ জিনকান্তি বড়ুয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পুষ্পেন্দু বড়ুয়া, এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অজয় বড়ুয়া শিপুল, সাবেক জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা হৃদয়েশ্বর বড়ুয়া, মীনহার সিকিউরিটিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার নয়ন কান্তি বড়ুয়া, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট দীর্ঘতম বড়ুয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন সাতবাড়িয়া নিবাসী সজল বড়ুয়া। অনুষ্ঠানে উপস্থিত ভিক্ষু সংঘ ও দায়ক-দায়িকারা প্রয়াত উপাসিকা শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার পারলৌকিক সদগতি কামনায় পুণ্যদান করেন।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪