| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে ইয়াবা-গাঁজা ও গুলিসহ বাবা-ছেলে আটক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ১৪:১১:৩৯:অপরাহ্ন  |  ৮৭ বার পঠিত
মেহেরপুরে ইয়াবা-গাঁজা ও গুলিসহ বাবা-ছেলে আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের তাঁতিপাড়ায় যৌথ টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ মাদক, পিস্তলের গুলি ও নগদ টাকাসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁতিপাড়ায় মাদক কারবারি ফিরোজ হোসেনের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন মেহেরপুর শহরের বাসিন্দা ফিরোজ হোসেন ও তার ছেলে আমানউল্লাহ আমান।

জেলা প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ফিরোজ হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা, ৩৭৩ পিস ইয়াবা ট্যাবলেট, পিস্তলের ৫ রাউন্ড গুলি, দুটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৯ লাখ টাকা জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম জানান, আটক বাবা-ছেলে দীর্ঘদিন ধরে মেহেরপুর শহর ও আশপাশের এলাকায় একটি সিন্ডিকেটের মাধ্যমে মাদক কারবার চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক বাবা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দ করা ৯ লাখ টাকা আইন অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। একই সঙ্গে আটক দুজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪