| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে বিভাগীয় কমিশনারের বাইসাইকেল বিতরণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ১৭:১৩:০২:অপরাহ্ন  |  ৮২ বার পঠিত
টাঙ্গাইলে বিভাগীয় কমিশনারের বাইসাইকেল বিতরণ

টাঙ্গাইল  প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার ) মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ বাইসাইকেল বিতরণ করা হয়।

ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান মিয়ার  টাঙ্গাইল জেলা সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। 

বিভাগীয় কমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  টাঙ্গাইল সদর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার ) মাঝে ৮৭ টি বাইসাইকেল বিতরণ করেন।

এসময় উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মিয়ার সঞ্চালনায় ওই অনুষ্ঠানে উপজেলার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ৫০ টি স্কুল ব্যাগ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির মধ্যে দশটি হুইল চেয়ার বিতরণ করেন।

এর আগে তিনি টাঙ্গাইল সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন, সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান ও টাঙ্গাইল হাই কেয়ার বধির স্কুলে  ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।এর আগে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে এল এ শাখা ও রেকর্ড রুম পরিদর্শন করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪