| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ১৯:৩৮:৩৭:অপরাহ্ন  |  ১২৭ বার পঠিত
নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে সংবাদ প্রকাশের জেরে দৈনিক জনবাণীর সাংবাদিক মোহাম্মদ শহিদকে ‘হাত-পা ভেঙে পঙ্গু করে দেওয়া’সহ হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বাটইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিমের বিরুদ্ধে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে জানানো হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জসিমের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সম্প্রতি জমি বিরোধ নিষ্পত্তির আশ্বাসে এক নারীর কাছ থেকে এক লাখ টাকা নেওয়ার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক শহিদ।

এরপরই শহিদ ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি এবং তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়। 

এ ঘটনায় জসিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। একই সঙ্গে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪