| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে উজিরপুরে সাংস্কৃতিক আয়োজন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ২১:১৩:৫২:অপরাহ্ন  |  ১৩৯ বার পঠিত
নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে উজিরপুরে সাংস্কৃতিক আয়োজন

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বরিশালের উজিরপুরে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উজিরপুর শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবৃত্তি, সংগীতসহ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, জাসাস বরিশাল জেলা সাধারণ সম্পাদক আহমেদুল কবির বিপ্লবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুলের মূল চেতনা ছিল সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতা। ধর্ম-বর্ণের বিভেদ, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান আজও সমাজের জন্য প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মাঝে নজরুলের এই মানবিক ও সাম্যের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪