| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় রেস্টুরেন্ট ও দই বিক্রেতাকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ২১:২৮:১৫:অপরাহ্ন  |  ১২৭ বার পঠিত
বগুড়ায় রেস্টুরেন্ট ও দই বিক্রেতাকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন ও লাইসেন্স বিহীন প্রতিষ্ঠানসহ নানা অপরাধে পাঁচজন ব্যবসায়ীর জরিমানা করেছে বিএসটিআই। মামলা দায়ের করে নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা আদায় করা হয়েছে। সবগুলো প্রতিষ্ঠানে ৭ দিনের মধ্যে ত্রুটি-বিচ্যুতি সংশোধন এবং লাইসেন্স ব্যতিত ব্যবসা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বগুড়ার শেরপুর উপজেলার রেস্টুরেন্ট ও দই উৎপাদন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে প্রশাসন। এতে সহযোগিতা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে দই উৎপাদন ও বিক্রির পাশাপাশি লেবেলবিহীন পণ্য বিক্রির অনিয়মের প্রমাণ মিলেছে। কয়েকটি প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমোদনসহ লাইসেন্স দেখতে পারেনি। 

জানা গেছে, বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন। প্রসিকিউটর ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়ার ফিল্ড অফিসার মো. শাহানূর হোসেন খান। সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।

 অর্থদণ্ডিত প্রতিষ্ঠানগুলো- শেরপুর উপজেলার ধুনট মোড়ের হোটেল আখিমনি ৫০ হাজার টাকা, মা-মনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ৫০ হাজার টাকা, বাসস্ট্যান্ড এলাকার শম্পা দধি ভান্ডার ১০ হাজার টাকা, চৈতি দধি ভান্ডা ২৫ হাজার টাকা এবং সাউদিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট আইনের ধারায় সবগুলো প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাঁচটি মামলা করে বিএসটিআই।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪