| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষ, বাক প্রতিবন্ধী যুবক নিহত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ২২:৫৬:৪৬:অপরাহ্ন  |  ১৬১ বার পঠিত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষ, বাক প্রতিবন্ধী যুবক নিহত

মাগুরা প্রতিনিধি: মাগুরায় শালিখা উপজেলার বলাই নাঘোসা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার, মাছের ঘেরে গ্যাস ট্যালেট দিয়ে মাছ মেরে ফেলা ও বসত বাড়ি থেকে পানির মোটর চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংর্ঘষে সুলতান মোল্যা (৩০) নামের  এক বাকপ্রতিবন্ধী যুবক নিহত হয়েছে। 

সোমবার রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুলতান মাগুরা জেলার শালিখা উপজেলার বলাই নাঘোসা গ্রামের শহীদ মোল্যার ছেলে। অন্যদিকে লুটপাটের ভয়ে মালামাল অন্যত্রে সরিয়ে নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ ও স্থানীয়রা জানান, বলাই নাঘোসা গ্রামের ইউপি সদস্য ও বিএনপি নেতা শামছু বিশ্বাস ও জাফর মোল্যার দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ১৩ সেপ্টেম্বর রাতে কোন এক সময় শামছু গ্রুপের জাহিদ মুন্সী নামের এক ব্যক্তির গ্রামের পার্শ্বে সিংড়ার গুড়পাগলা এলাকায় অবস্থিত  মাছের ঘেরে কে বা কারা গ্যাস ট্যাবলেট দিয়ে প্রায়  লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলে। এতে শামছু গ্রুপের লোকজন গ্রামের সামাজিক দলের প্রতিপক্ষ জাফর মোল্যা গ্রুপের লোকজনদের দোষারোপ করা হয়। 

অন্যদিকে, ২/৩ দিন পূর্বে জাফর মোল্যার বসত বাড়ি থেকে পানির মোটর চুরি হওয়ায় শামছু গ্রুপের মশিয়ারের ছেলে শাওন কে দোষারোপ করা হয় এবং সোমবার দুপুরে জাফর মোল্যা গ্রুপের লোকজন গ্রামের পার্শ্ববর্তী সিংড়া বাজারে আওয়ালের চায়ের স্টল থেকে শাওনের বাবা মশিয়ার বিশ্বাসকে অপমান ও মারধোর করে।  

এসময় মশিয়ার বাড়িতে গিয়ে তাদের লোকজনদের জানালে তারা ওই চায়ের স্টলে গিয়ে নিহত সুলতান বিশ্বাসের বাবা শহীদ মোল্যা সহ তাদের লোকজনের উপর হামলা চালালে দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংর্ঘষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। 

আহতরা হলেন জাফর মোল্যা (৬০),শহীদ মোল্যা (৫৫),সুলতান মোল্যা (৩০), জসীম মোল্যা (৩২), ফিরোজ মোল্যা (৩৮), সাদিুল (২৫) ও ইসমাইল মোল্যা (৩২)কে সাথে সাথে মাগুরা সদর হাসাতালে ভর্তি করা হয়। এসময় গুরুতর আহত বাক প্রতিবন্ধী সুলতান মোল্যার অবস্থার অবনতি হলে তাকে সোমবার বিকালেই ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। 

মাগুরা সদর থানার পরির্দশক (ইন্সপেক্টর) দেবব্রত রায় জানান, সংর্ঘষের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে বাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরূদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪