| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেটাকে বাংলাদেশে অফিস খোলার আমন্ত্রণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং | ২২:৪৪:২২:অপরাহ্ন  |  ১৪০ বার পঠিত
মেটাকে বাংলাদেশে অফিস খোলার আমন্ত্রণ

রিপোর্টার্স ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেশনের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশে মেটার একটি অফিস স্থাপনের আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী মনোনীত প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সময়সূচির সীমাবদ্ধতার কারণে প্রধানমন্ত্রী বৈঠকে অংশ নিতে পারেননি।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খান এবং উপস্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের বিপুলসংখ্যক মেটা ব্যবহারকারীর বিষয়টি তুলে ধরে মেটার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং দেশের ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স খাতের বিকাশে মেটার প্ল্যাটফর্ম ও প্রযুক্তির সম্ভাব্য ভূমিকা নিয়েও মতবিনিময় করা হয়।

বিশেষ করে ব্যবসা, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং ডিজিটাল বাণিজ্যে এসব প্রযুক্তির ব্যবহার কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা করেন দুই পক্ষ।

বৈঠকে অনলাইন অপব্যবহার ও ডিজিটাল হয়রানি প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেটার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠকটি ছিল গঠনমূলক ও ভবিষ্যতমুখী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪