| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৬২০ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ইং | ২১:৫৫:২১:অপরাহ্ন  |  ৪৮৮ বার পঠিত
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৬২০ জন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৬২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯  সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৬০২ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮১ জন, পূর্ববর্তী মামলায় ১৬২ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩২ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১২ জন রয়েছেন।

এছাড়া কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ১০৪ জন, পরোয়ানা মূলে ৯২ জন এবং সাজা পরোয়ানা মূলে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৯৫ জনকে। তাদের মধ্যে মাদক বহনকারী দুজন এবং মাদক সেবনকারী ৯৩ জন। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৮ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার হয়েছেন ১৪৩ জন।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ২৫ হাজার ৮৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ঘটনায় ৩২টি মাদক মামলা করা হয়েছে।

অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১১ হাজার ৬৮৯টি ইয়াবা, ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ১০৩ লিটার চোলাইমদ।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪