শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানার নামে বিভিন্ন মিথ্যা অপপ্রচারে বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আমলসার মাধ্যমিক বিদ্যালয় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে আমলসার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাজার সংলগ্ন পাকা সড়ক অবরোধ করে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন এলাকাবাসী।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আমলসার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোসলেম উদ্দিন মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক ওমর আলী, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ বিশ্বাস, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকমল শেখ, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকমল হোসেন, আমলসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামির হোসেন মোল্যা, আমলসার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ বিশ্বাসসহ আরোও অনেকে।
এ সময় আমলসার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ আমলসার ইউনিয়নের শতশত নেতাকর্মী এ সমাবেশে যোগ দেন।
এ সময় বক্তারা আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষককে নির্দোষ দাবি করে বলেন, শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রীমহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচারের বিরুদ্ধে আমরা এলাকাবাসী প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
রিপোর্টার্স২৪/ধ্রুব