| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে প্রাইভেটে যাওয়ার পথে স্কুলছাত্রী অপহরণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ইং | ২২:৩২:২৪:অপরাহ্ন  |  ৫২২ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে প্রাইভেটে যাওয়ার পথে স্কুলছাত্রী অপহরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: কুপ্রস্তাবে রাজি না হওয়া ও বিচার চেয়ে প্রতিকার না পাওয়ায় ঠাকুরগাঁও সদরের গড়েয়া বাজারে মোছা. মীম আক্তার (১৭) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অটোরিকশায় তুলে অপহরণ করেছে বখাটেরা। এ ঘটনায় ভুক্তভোগীর মা সখিনা বেগম বাদী হয়ে গত সোমবার রাতে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং- ৪৬/৩৫৭) দায়ের করেছেন।

এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গড়েয়া ‘সানলাইট এডুকেশনাল কটেজ’-এর ছাত্রী মীম প্রাইভেটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। মামলায় মূল অভিযুক্ত স্থানীয় মো. ফাইম ইসলাম উজ্জ্বল (২৩) সহ তার বাবা ফসিয়ার রহমান (৫০) ও আত্মীয় মো. মানিককে (৩৮) আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মীমকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত ও অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল উজ্জ্বল। পরিবারের পক্ষ থেকে বখাটের অভিভাবকদের জানিয়েও কোনো লাভ হয়নি। ঘটনার দিন রোববার বিকেল চারটার দিকে মীম প্রাইভেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে ওত পেতে থাকা উজ্জ্বল ও তার সহযোগীরা তাকে অটোরিকশায় তুলে গোপন স্থানে সরিয়ে ফেলে।

সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়ে ভুক্তভোগীর মা সখিনা বেগম বলেন, ‘বিচার চেয়েও মেয়েটাকে বাঁচাতে পারলাম না। দুই দিন ধরে সন্তান কোথায়, কেমন আছে জানি না। আমি আমার নিষ্পাপ মেয়েকে জীবিত উদ্ধার ও বখাটেদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

 অন্যদিকে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী জানান, মামলা রুজুর পর ভিকটিম উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে জোর অভিযান চালাচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪