| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানবপাচারকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৬ ইং | ২০:২৩:০৩:অপরাহ্ন  |  ১৯৪ বার পঠিত
মানবপাচারকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সামনে মানবপাচারকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে এগারোটার দিকে ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে কালামৃধা সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ নিয়ে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মাদারীপুরের পশ্চিম নিলখী গ্রামের হাসেম মোড়লের ছেলে গোলাম রসুলসহ একটি চক্র মোটা অংকের টাকা নিয়ে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন যুবকদের লিবিয়ায় নিয়ে যায়। সেখানে তাদের মাফিয়া চক্রের হাতে তুলে দিয়ে জিম্মি করে নির্যাতন করেন। এরপর মাফিয়ারা ভুক্তভোগী পরিবারের কাছ থেকে ভয়ভীতি দেখানোর মধ্যে দিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করে বলে  অভিযোগ করেন।

মাদারীপুরের পশ্চিম নিলখী গ্রামের হারুন মোড়লের ছেলে রুবেল, ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের ইয়াকুব ব্যাপারীর ছেলে মিঠু ব্যাপারী, নিলখী গ্রামের শেরেকুল ব্যাপারীর ছেলে মিরান ব্যাপারীসহ বেশ কয়েকজন যুবককে একইভাবে লিবিয়ায় নিয়ে নির্যাতন ও জিম্মি করে তাদের পরিবারের কাছ থেকে কোটি কোটি টাকার বেশী হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে ভুক্তভোগী রুবেল মোড়লের বোন লাইজু বেগম, শেরেকুল ব্যাপারী, হেমায়েত হাওলাদার, লিন্টু আকন্দ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

অভিযোগ, মাদারীপুরের নিলখী ইউনিয়নের পশ্চিম নিলখী গ্রামের গোলাম রসুলসহ একটি মানবপাচারকারী চক্র মাদারীপুর, শিবচর, ভাঙ্গার কালামৃধা, দেওড়াসহ বিভিন্ন এলাকার যুবকদের বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে যায়। সেখানে তাদের ‘গেমঘর’-এ আটকে রেখে মাফিয়া চক্রের সহযোগিতায় নির্যাতন ও জিম্মি করে পরিবারের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন। রয়েছে। মানবপাচারের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪