| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নের জন্য আনন্দ র‍্যালি ও লাল গোলাপ শুভেচ্ছা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৬ ইং | ১৭:১৩:৫৫:অপরাহ্ন  |  ৬৬২ বার পঠিত
বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নের জন্য আনন্দ র‍্যালি ও লাল গোলাপ শুভেচ্ছা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার ৫ নং কোলা ইউনিয়নের শিক্ষা খাতের অভূতপূর্ব উন্নয়ন, কোলা আদর্শ কলেজ জাতীয়করণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের জন্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় কোলা বাজারে ৫ নং কোলা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজোওয়ানা নবী স্যান্ডো বলেন, কোলা আদর্শ কলেজ ও কোলা বিজলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকার জন্য ৫ নং কোলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্য ফজলে হুদা বাবুলকে লাল গোলাপ শুভেচ্ছা জানাই।

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আনন্দ র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি কোলা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪