| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৬ ইং | ১৮:০০:১৮:অপরাহ্ন  |  ৬৬৪ বার পঠিত
উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

উজিরপুর প্রতিনিধি: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়ে জেলেদের খাদ্য সহায়তা দিতে বরিশালের উজিরপুরে ৩ হাজার ৪০০ নিবন্ধিত জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উজিরপুর পৌরসভা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় পর্যায়ক্রমে এ চাল বিতরণ করা হবে। প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, উজিরপুরে মোট নিবন্ধিত জেলের সংখ্যা ৩ হাজার ৬৪৩ জন। এর মধ্যে এবার ৩ হাজার ৪০০ জেলের জন্য ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। উজিরপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান খান, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানসহ সংশ্লিষ্টরা।

আগামী ৮ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময়ে জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। নিষেধাজ্ঞাকালীন জেলে পরিবারগুলোর খাদ্যসংকট কিছুটা লাঘব করতেই সরকার এ ভিজিএফ সহায়তা দিচ্ছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪