| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৬ ইং | ১৮:০৫:২৩:অপরাহ্ন  |  ৬০১ বার পঠিত
উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা

উজিরপুর প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে বরিশালের উজিরপুরে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা।

সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা এবং প্রশাসনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আলী সুজা বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে বা যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা চিন্ময় পাণ্ডে, উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান টুলু, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুদ্দীন আকন সাবু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিনয় দাস, সাধারণ সম্পাদক বরুন দাস, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট উজিরপুরের আহ্বায়ক পলাশকুণ্ড, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না, সদস্য সচিব মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহাসিন মিঞা লিটন ও এমদাদুল কাসেম সেন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪