| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় সাবেক সংসদ সদস্য ও তার ভাইয়ের বিরুদ্ধে দুদকের মামলা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৬ ইং | ২০:৩৮:৩০:অপরাহ্ন  |  ৫৬৭ বার পঠিত
কুষ্টিয়ায় সাবেক সংসদ সদস্য ও তার ভাইয়ের বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় সাবেক সংসদ সদস্য ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদুক।আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করা হয়। জানা যায়, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ও তার ছোট ভাই সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্প্রতিবার (৮ অক্টোবর) দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বাদী হয়ে আদালতে মামলাটি করেন।

মামলার সূত্রে জানা যায়, রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে সম্পদ বিবরণীতে ৫৭ লাখ ৬ হাজার ৬০০ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ৫৩৫ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক।

অপরদিকে, বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর বিরুদ্ধে সম্পদ বিবরণীতে ৩৪ লাখ ১৪ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৭৯ লাখ ৩৫ হাজার ২৬৮ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, নির্বাচনী হলফনামা ও দুদকের মাঠপর্যায়ের অনুসন্ধানে রেজাউল হক চৌধুরী ও বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর বিরুদ্ধে আইনবহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় মামলা করা হয়েছে।

রেজাউল হক চৌধুরী ২০১৪ ও ২০২৪ সালে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বেও ছিলেন। তার ভাই বুলবুল আহমেদ টোকেন চৌধুরী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪