| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৬ ইং | ১৩:৪০:৫৬:অপরাহ্ন  |  ৮৯২ বার পঠিত
নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

 নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেনারেল হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগে কর্মরত সহকারী অধ্যাপক ডা. রবীন্দ্রনাথ মণ্ডলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং অনতিবিলম্বে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে নীলফামারী মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

বক্তারা চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নীলফামারী মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪