| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৬ ইং | ১৫:৩৪:৪২:অপরাহ্ন  |  ৩৯১ বার পঠিত
জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে একদল লোক মিছিল নিয়ে তাঁর বাসার সামনে গিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেছেন তিনি। এ সময় বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হলে বাড়ির সামনের জানালাসহ বিভিন্ন স্থানের বেশ কয়েকটি কাচ ভেঙে যায়।

জি এম কাদেরের অভিযোগ, মিছিল নিয়ে আসা ব্যক্তিরা তাঁর বাসার সামনে জড়ো হয়ে হইচই শুরু করেন এবং তাঁকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। বাড়ির মূল ফটক বন্ধ থাকায় হামলাকারীরা ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে তাঁরা বাইরে থেকে বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে বাড়ির জানালাসহ বিভিন্ন স্থানের কাচ ভেঙে যায়।

ঘটনার বিষয়ে জি এম কাদের বলেন, মিছিলকারীরা তাঁর নাম ধরে বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং তাঁকে ভারতের ও আওয়ামী লীগের দালাল বলে গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁরা বাসা লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করেন। এতে বাড়ির সামনের জানালাসহ বেশ কয়েকটি জায়গার কাচ ভেঙে যায়।

তিনি আরও বলেন, পরে পুলিশ ও অন্যান্য লোকজন ঘটনাস্থলে এলে মিছিলকারীরা সেখান থেকে চলে যান। তবে হঠাৎ কেন তাঁর বাসায় এ হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে উল্লেখ করেন।

এদিকে ঘটনার পর হামলাকারীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, কারা এ হামলা চালিয়েছে কিংবা কারা এর সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রেজাউল করিম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা সেখান থেকে চলে যান। হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় এ হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার কারণ উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলাকারীদের পরিচয় ও হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪