| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সভাপতি পদে সোহাগ শরীফকে চান তৃণমূল নেতাকর্মীরা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৬ ইং | ১৩:৫৭:১৯:অপরাহ্ন  |  ৮১৭ বার পঠিত
শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সভাপতি পদে সোহাগ শরীফকে চান তৃণমূল নেতাকর্মীরা

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সভাপতি পদে বর্তমান সহ-সভাপতি, ত্যাগী ও রাজপথের যুবদল নেতা সোহাগ শরীফকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা।

সংগঠনের নেতৃত্বে তাকে মূল্যায়নের দাবি জানিয়ে নেতাকর্মীরা বলছেন, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা প্রয়োজন।

স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, সোহাগ শরীফকে সভাপতি পদে দায়িত্ব দেওয়া হলে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় জোরদার হবে।

তৃণমূলের নেতাকর্মীরা বলেন, শরীয়তপুর সদর উপজেলা যুবদলের বর্তমান সহ-সভাপতি, ত্যাগী ও রাজপথের যুবদল নেতা সোহাগ শরীফ। দলের দুঃসময়ে যারা সংগঠনের পাশে ছিলেন এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখেছেন, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে তাদের যথাযথ মূল্যায়ন করা উচিত। তাদের মতে, সোহাগ শরীফকে সভাপতি পদে দায়িত্ব দেওয়া হলে সংগঠনকে আরও সুসংগঠিত করার সুযোগ তৈরি হবে।

নেতাকর্মীরা আরও জানান, নতুন নেতৃত্বের কাছে তাদের প্রত্যাশা হলো—তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া, কর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা।

তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, দলের দায়িত্বশীল নেতারা সার্বিক দিক বিবেচনা করে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। এ ক্ষেত্রে বর্তমান সহ-সভাপতি সোহাগ শরীফ সভাপতি পদে দায়িত্ব পাবেন—এমন প্রত্যাশা তাদের। 

এ বিষয়ে সোহাগ শরীফ বলেন, “আমি দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের জন্য কাজ করে যাচ্ছি। দলের আদর্শ ও নীতি অনুসরণ করে সব সময় নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। দল যদি আমাকে সভাপতি পদে দায়িত্ব দেওয়ার যোগ্য মনে করে, তাহলে আমি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সেই দায়িত্ব পালন করতে চাই। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শরীয়তপুর সদর উপজেলা যুবদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে কাজ করব। দলের যেকোনো সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে।”


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪