| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় মদের বারে অভিযান, নারীসহ আটক ৪৭

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৬ ইং | ০৩:০৬:২১:পূর্বাহ্ন  |  ১৪০ বার পঠিত
উত্তরায় মদের বারে অভিযান, নারীসহ আটক ৪৭

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরার সিটি অরচার্ড রিক্রিয়েশন ক্লাব অ্যান্ড বারে অভিযান চালিয়ে ৪৭ জন নারী-পুরুষকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উত্তরার হাউজ বিল্ডিংয়ের ওই বারে সোমবার (১২ অক্টোবর) রাত ৯টায় শুরু হওয়া অভিযানটি চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা জোনাল টিমের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবীর।

অভিযানকালে পারমিট ছাড়া মদ ও বিয়ার সেবনের অভিযোগে ১৭ জন নারীসহ ৪৭ জনকে আটক করা হয়।

এ বিষয়ে ডিবির উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবীর এশিয়া পোস্টকে বলেন, ‘আমরা পারমিটবিহীন মদ ও বিয়ার পান করার অভিযোগে ১৭ জন নারী ও ৩০ জনকে আটক করেছি।’

ইলিয়াস কবীর বলেন, প্রতিটি বারেই একে একে অভিযান চালানো হবে। পারমিট ছাড়া কেউ মাদক সেবন করতে পারবে না।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪