মুন্সীগঞ্জ প্রতিনিধি: বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা শুধু মাত্র ক্ষমতার জন্য খুন করেছেন। আপনি সারা বাংলাদেশ, কি বলবো? জল্লাদের উল্লাস মঞ্চ বানিয়ে ফেলেছিলেন। কত কথা, আমার শুধু ক্ষমতাটা দরকার। খেয়াল আছে পৃথিবীতে বহু সৈরাচার পরিচিতি পেয়েছেন। কোন সৈরাচার বলে নাই আমার শুধু ক্ষমতাটা দরকার। তিনি নিজ মুখে বলেছেন আমার শুধু ক্ষমতাটা দরকার। মানুষিক ভাবে সম্পূর্ণ অসুস্থ হলে, মানুষ এ কথা বলে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ২ টার দিকে মুন্সীগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষ রোপণ ও ব্লাড গ্রুপিং কর্মসূচিতে (ড্যাব) মুন্সীগঞ্জ জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, সাইদুর রহমান ফকির, মুন্সীগঞ্জ জজ কোটের (পিপি) মো. হালিম হোসেন, জেলা ডক্টর এসোসিয়েশনের সভাপতি ডা. এ কে এম মফিজউদ্দিন, সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট নুর হোসেন বেপারী, ডা. মালেক মুরাদ, অ্যাডভোকেট মো. আরিফ হোসেন, সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার, হুমায়ুন আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন মিয়া, শহর যুবদল নেতা মজিবর রহমান চঞ্চলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও সেচ্ছায় রক্তদান করেছেন।
রিপোর্টার্স২৪/আরএইচ