| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এগিয়ে আনা হলো একুশে বইমেলা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৬ ইং | ১৯:২৮:৩২:অপরাহ্ন  |  ৭৩৩১ বার পঠিত
এগিয়ে আনা হলো একুশে বইমেলা

স্টাফ রিপোর্টার: পবিত্র রমজানের কারণে এবার অমর একুশে বইমেলার সময় এগিয়ে আনা হয়েছে। আগামী ৭ জানুয়ারি শুরু হচ্ছে একুশে বইমেলা ২০২৭। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রকাশকদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি।

রোববার (১৮ নভেম্বর) রাতে বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার আয়োজন নিয়ে প্রকাশকদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

সভায় উপস্থিত প্রকাশকদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৭ সালের বইমেলার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।

সাধারণত অমর একুশে বইমেলা সাধারণত ফেব্রুয়ারির প্রথম দিন শুরু হয়ে মাসজুড়ে চলে। তবে ২০২৬ সালে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বাস্তবতার কারণে মেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়। প্রথমে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মেলা আয়োজনের পরিকল্পনা করা হলেও পরে তা স্থগিত করা হয়। শেষ পর্যন্ত ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলে ২০২৬ সালের বইমেলা।

তবে অসময়ের সেই বইমেলা তেমন জমেনি। এটা নিয়ে প্রকাশকদের মধ্যে ক্ষোভ রয়েছে। এবার ফেব্রুয়ারির শুরুতেই পবিত্র রমজান শুরু হওয়ায় প্রকাশকদের সঙ্গে আলোচনা করে মেলা প্রায় এক মাস এগিয়ে আনল বাংলা একাডেমি।  

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪