| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৬ ইং | ২০:২২:৩৩:অপরাহ্ন  |  ৬৫৫৮ বার পঠিত
শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

স্টাফ রিপোর্টার: রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শেরেবাংলা নগরে ৩১ দশমিক ৫১ একর জায়গায় ১৪টি ১২ তলাবিশিষ্ট ভবন হবে। সেখানে ৩২ লাখ স্কয়ার ফুটের মতো ভবন নির্মাণ হবে। ২০২৯ সালের মধ্যে সেখানে অফিস করা যাবে বলে আশা করা হচ্ছে।

আব্দুল গনি রোডে অবস্থিত সচিবালয় স্থানান্তরের আলোচনাটি ছিল দীর্ঘদিনের।

সাম্প্রতিক সময়ে সচিবালয় স্থানান্তরের বিষয়টি আবারও আলোচনায় আসে। সচিবালয়ের বর্তমান স্থানে নিম্ন আদালতের কার্যক্রম শুরুর জন্য প্রস্তাব উঠেছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪