| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১ লাখ শিক্ষক নিয়োগের আবেদন স্থগিত

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৫ ইং | ১৪:৪০:৪২:অপরাহ্ন  |  ১৭৫৯১৪৩ বার পঠিত
১ লাখ শিক্ষক নিয়োগের আবেদন স্থগিত
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার:  বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির ফরম পূরণ ও জমাদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টা থেকে এ স্থগিতাদেশ কার্যকর হবে। এনটিআরসিএর আবেদন সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ সম্পন্ন হওয়ার পর পুনরায় আবেদন চালু হলে তা সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

এর আগে সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ২২ জুন থেকে শুরু হওয়া এই আবেদন ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত চলার কথা ছিল। আবেদন ফি জমা দেয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ১৩ জুলাই পর্যন্ত।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪