| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় পৌর বিএনপির প্রস্তুতি কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৫ ইং | ১৫:৪৩:২৭:অপরাহ্ন  |  ১৭৫৭৫৩৯ বার পঠিত
ভাঙ্গায় পৌর বিএনপির প্রস্তুতি কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ছবির ক্যাপশন: ভাঙ্গায় পৌর বিএনপির প্রস্তুতি কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা পৌর বিএনপির সদ্য ঘোষিত ১৫ সদস্যের প্রস্তুতি কমিটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির একাংশ নেতাকর্মী।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় পৌরসভার বাজারপাড়া এলাকায় পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপি নেতা শিকদার ফারুকুজামান ছোট্টু।

তিনি অভিযোগ করেন, নবগঠিত কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে আওয়ামীপন্থী ও বিএনপি দমন-নিপীড়নে সহযোগী হিসেবে পরিচিত ছয়জনকে সদস্য করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এই কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তারেক রহমানের নির্দেশনাকে উপেক্ষা করেছে। এতে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা চরমভাবে অপমানিত ও বঞ্চিত হয়েছেন। তারা অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মুন্সী মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক কাজী বিল্লাল, মো. আলম মুন্সী, আলীয়ুজ্জামান লাবলু, শ্রমিক দল নেতা মোজাফফর মুন্সী ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী মনিরুজ্জামান মনি।

জানা গেছে, বুধবার জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা ও সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত ভাঙ্গা পৌর বিএনপির প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটির তালিকা ছড়িয়ে পড়ার পরপরই ক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। রাত ৯টার দিকে পৌর বিএনপির বিপক্ষ অংশ মশাল মিছিল, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং ফরিদপুর-বরিশাল ও ভাঙ্গা-মাওয়া মহাসড়ক অবরোধ করেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪