| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিরাপদ সড়ক দিবসে শরীয়তপুরে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৬ ইং | ১৫:২৮:১৯:অপরাহ্ন  |  ৮৯৮ বার পঠিত
নিরাপদ সড়ক দিবসে শরীয়তপুরে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি: নিরাপদ সড়ক নিশ্চিত করা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুরে গাড়িচালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শরীয়তপুর ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ কর্মসূচির আয়োজন করে শরীয়তপুর জেলা নিরাপদ সড়ক চাই কমিটির নেতৃবৃন্দ।

কর্মসূচিতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সচেতন করা হয়। এ সময় চালকদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক কাওছার হোসেন, কোষাধ্যক্ষ আসাদ খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; চালক, যাত্রী ও পথচারীসহ সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ জরুরি। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং অসতর্কভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকার মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

তাঁরা আরও বলেন, একটি সড়ক দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবন কেড়ে নেয় না, বরং একটি পরিবারকে চিরদিনের জন্য বিপর্যস্ত করে দিতে পারে। তাই নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

সবার সম্মিলিত প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪