| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বদলগাছীতে রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৬ ইং | ১৮:১০:০৪:অপরাহ্ন  |  ৪৭১ বার পঠিত
বদলগাছীতে রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে বৈকুন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার রাতের আঁধারে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ইতিপূর্বেও শহীদ মিনারটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। তবে গত রাতে বাকি দুটি পিলারও ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্কুল সূত্রে জানা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত এই শহীদ মিনারটি গতকাল রাতের কোনো এক সময়ে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ভাঙচুর করে। ঘটনাটি জানতে পেরে বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে অবগত করে এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকলা রানি জানান, গতকাল রাতের আঁধারে কে বা কারা শহীদ মিনারটি ভেঙেছে, তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে যারা এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। এ ঘটনায় আজ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সাব-ইনস্পেক্টর (এসআই) কামরুল বলেন, ঘটনাটি কতটুকু সত্য তা সরেজমিনে তদন্ত করে দেখা হয়েছে। প্রাথমিক তদন্তে ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত চালানো হচ্ছে এবং তদন্ত শেষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয় অধিবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, শহীদ মিনারটি এমন একটি স্থানে নির্মাণ করা হয়েছিল যেন শিক্ষার্থীদের খেলাধুলার মাঠে কোনো অসুবিধা না হয়। তাদের ধারণা, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। বরং পরিকল্পিতভাবে করা ভাঙচুর। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪