| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অ্যাসিড নিক্ষেপ, নারী-শিশুসহ দগ্ধ ৩

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৫ ইং | ১০:০১:১৫:পূর্বাহ্ন  |  ১৭৫৭৬১৪ বার পঠিত
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অ্যাসিড নিক্ষেপ, নারী-শিশুসহ দগ্ধ ৩
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

রিপোর্টার্স ডেস্ক: যশোরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নারী-শিশুসহ এক পরিবারের তিনজনের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সোয়া ৮টার দিকে উপজেলার গদখালী গ্রামে ঘটনাটি ঘটে। অ্যাসিড-দগ্ধরা হলেন- ওই গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা খাতুন, মেয়ে রিপা খাতুন ও ছেলে ইয়ানূর।

স্থানীয়রা জানান, মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের গৃহপরিচারক জসিম উদ্দিন রিপাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি গতকাল (বৃহস্পতিবার) রাত সোয়া ৮টার দিকে ঘরের জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে। এতে রিপা, তার ভাই ইয়ানূর ও মা রাহেলা খাতুন দগ্ধ হন।

আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি আছেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪