| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে বেনাপোলে জামায়াতের গণমিছিল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৬ ইং | ২২:৩৫:৫২:অপরাহ্ন  |  ৪০৩ বার পঠিত
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে বেনাপোলে জামায়াতের গণমিছিল

বেনাপোল প্রতিনিধি: খুলনায় আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরের বেনাপোলে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি বেনাপোলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বলফিল্ডের সামনে থেকে ঘুরে বিজিবি ক্যাম্পের সামনে দিয়ে বেনাপোল পোর্ট থানা জামায়াত কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের নেতারা। এ সময় তাঁরা ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির ও বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী রেজাউল ইসলাম বলেন, “এ সরকার জনগণের ৭০ শতাংশের গণভোটের রায়কে অস্বীকার করেছে। আমরা গণভোটের রায়ের বাস্তবায়ন চাই।”

গণমিছিলে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা জামায়াতের সেক্রেটারি আব্দুল হামিদ, অফিস সম্পাদক মো. মনিরুজ্জামান, যুব বিভাগের সভাপতি মো. ইমরানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া বেনাপোলের ৪ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমান, পুটখালী ৫ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গণমিছিলে অংশ নেন।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪