| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ পর সাগরে আবারও লঘুচাপ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৬ ইং | ১৫:২৭:৫৬:অপরাহ্ন  |  ১৪৯১ বার পঠিত
ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ পর সাগরে আবারও লঘুচাপ

রিপোর্টার্স২৪ ডেস্ক: সম্প্রতি ভারতের অন্ধ্র প্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এখন সুস্পষ্ট লঘুচাপের রূপ নিয়ে ছত্তিশগড় এ আশপাশের এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বর্তমানে সাগরে আরো একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) আবহাওয়া পূর্বভাসে এসব তথ্য জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো ঘনীভূত হতে পারে।

শনিবার সকাল ৯টা পর্যন্ত সময়ে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরবর্তী চার দিনেও বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া অবস্থায় বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪