| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৬ ইং | ১৬:১১:১২:অপরাহ্ন  |  ৮৯৪ বার পঠিত
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

নরসিংদী প্রতিনিধি: ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর)  উপজেলার সিঙ্গুয়া ও খিরাটি ঘাটে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। কর্মসূচির অংশ হিসেবে এর আগে সিঙ্গুয়া ঘাটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাফি, আসাদনগর ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জহিরুল হক, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সুরুজ মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মহসিন কবির, স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘আমরা মাছে-ভাতে বাঙালি।’বাংলাদেশের মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসে মাছের গুরুত্ব অপরিসীম। মাছের উৎপাদন বৃদ্ধি ও দেশের মৎস্যসম্পদ সমৃদ্ধ করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর উদ্যোগকে সমর্থন জানিয়ে দেশের মৎস্য খাতে অবদান রাখার লক্ষ্যেই এ পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

বক্তারা আরও বলেন, নদীর মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। নদীতে অবৈধ ফাঁদ পাতা, ক্ষতিকর কেমিক্যাল প্রয়োগ এবং পোনা মাছ ধরা বন্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাফি মানুষের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে মাছের প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪