| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে জামায়াত: রাশেদ খান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৬ ইং | ১৬:০৮:২৬:অপরাহ্ন  |  ৯৪৪ বার পঠিত
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে জামায়াত: রাশেদ খান

রিপোর্টার্স২৪ ডেস্ক: ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। 

তিনি বলেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ভারতকে তোষণ করত। এখন জামায়াত ভারতকে আওয়ামী লীগের মতো তোষণ করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। যে কারণে জামায়াতের শীর্ষ নেতারা ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ঠাকুরগাঁও উপনির্বাচনে জামায়াত প্রার্থীর পরাজয়ের প্রতিক্রিয়ায় রাশেদ খান বলেন, জামায়াতের জান্নাতের টিকিট বিক্রি মানুষ আর গ্রহণ করেনি।

জাতীয় নির্বাচনে তারা সফল হলেও ঠাকুরগাঁও উপনির্বাচনে ব্যর্থ হয়েছে। এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪