| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৬ ইং | ১০:৩৩:২২:পূর্বাহ্ন  |  ৭২২ বার পঠিত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুর প্রতিনিধি:  ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধ করেন তারা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এদিকে সকাল ৮টা ২৬ মিনিটে মিডিয়া সেল ডিসি অফ গাজীপুর গ্রুপে খুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।

জেলা প্রশাসক কার্যালয় ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ, জেলা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ২১ জন বিজ্ঞ নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন বলেন, গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ এলাকা, সফিপুর, কোনাবাড়ী এবং মৌচাক এলাকায় বিজিবি, শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা কাজ শুরু করেছে।

এর আগে, রোববার (১ নভেম্বর) গাজীপুরে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। প্রথমে কালিয়াকৈরের মৌচাক, সফিপুর ও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধ শুরু হয়। শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এক পর্যায়ে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় বিভিন্ন কারখানার ফটকে ভাঙচুর, মৌচাক এলাকায় পুলিশ বক্স ভাঙচুর, কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সে আগুন এবং আনসার একাডেমির সামনে একটি পিকআপ ভ্যানে আগুন দেন আন্দোলনরত শ্রমিকরা। পরে রতনপুর, কোনাবাড়ী ও কাশিমপুরসহ আশপাশের শিল্পাঞ্চলে আন্দোলন ছড়িয়ে পড়লে শ্রমিকদের বিক্ষোভের মুখে সেসব এলাকার প্রায় ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪