| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৬ ইং | ১৬:১৯:১৫:অপরাহ্ন  |  ১৯৫ বার পঠিত
নরসিংদীতে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও লাইসেন্স ছাড়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার অপরাধে ‘শিবপুর পপুলার (প্রা.) হসপিটাল’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ নভেম্বর) শিবপুর উপজেলার কলেজ গেট এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামিউর রহমান।

​অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসতানশির বিল্লাহ। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় শিবপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

​সাধারণ মানুষের দোরগোড়ায় নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং অবৈধ ও অনুমোদনহীন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিবপুর উপজেলা প্রশাসন। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪