| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৫ ইং | ২১:০৩:৩০:অপরাহ্ন  |  ১৭৫৬৬৫১ বার পঠিত
চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
ছবির ক্যাপশন: ছবি- সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে তেলবাহী একটি ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও চারজন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৪ জুলাই) রাত ৯টার দিকে জাফরপুর এলাকায় বিজিবি-৬ ব্যাটালিয়ন ক্যাম্পসংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল জানান, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন, এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান বলেন, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছি। পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪