| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে ৪০০ যাত্রী নিয়ে রানওয়েতে আটকা পড়েছে বিমান

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৫ ইং | ০৬:৪৯:৩১:পূর্বাহ্ন  |  ১৬৮০৬৩৪ বার পঠিত
চট্টগ্রামে ৪০০ যাত্রী নিয়ে রানওয়েতে আটকা পড়েছে বিমান
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

সৌদি আরবের মদিনা থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি হজ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে বিমানটি রানওয়েতে আটকা পড়েছে। উড়োজাহাজটিতে প্রায় ৪০০ হজযাত্রী ও প্রবাসী যাত্রী ছিলেন। পরে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে। 

শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইট বিজি-১৩৮ শুক্রবার রাত সাড়ে ১১টায় মদিনা থেকে ছেড়ে আসে এবং শনিবার সকাল সোয়া ৯টায় চট্টগ্রামে অবতরণ করে। অবতরণের সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। ইউটার্ন নেওয়ার সময় রানওয়ে-২৩ প্রান্তে উড়োজাহাজটি যান্ত্রিক ত্রুটির কারণে আটকে যায়।

এ বিষয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ও প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি–১৩৮ সকাল সাড়ে ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়ে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে উড়োজাহাজটিকে দ্রুততম সময়ে রানওয়ে থেকে সরিয়ে আনার প্রক্রিয়া চলছে।


.

রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪