| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৫ ইং | ০৭:৩৭:৩০:পূর্বাহ্ন  |  ১৬৮০৬১৭ বার পঠিত
বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি
ছবির ক্যাপশন: বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

রিপোর্টার্স২৪ ডেস্ক : ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী ৩০ আগস্ট বাংলাদেশ সফরে আসছেন। এই সফরের মূল লক্ষ্য হলো ঢাকা ও রোমের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এটি হবে মেলোনির প্রথম বাংলাদেশ সফর। একই সঙ্গে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এই সফর ইউরোপের কোনো সরকারপ্রধানের প্রথম বাংলাদেশ সফর হিসেবেও গুরুত্ব পাচ্ছে।

এর আগে চলতি বছরের মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকা সফর করেন। সে সময় প্রধানমন্ত্রী মেলোনির সম্ভাব্য সফর নিয়ে প্রাথমিক আলোচনা হয়। বাংলাদেশের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে সফরের প্রস্তুতি ও সম্ভাব্য দিকগুলো নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে কূটনৈতিক পর্যায়ে দুই দেশের মধ্যে নিবিড় যোগাযোগের মাধ্যমে সফরটি চূড়ান্ত হয়।

প্রধানমন্ত্রী মেলোনির সফরে বাণিজ্য ও শ্রম অভিবাসন বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে। বিশেষ করে ইতালি আগামী তিন বছরে প্রায় ৫ লাখ বিদেশি কর্মী নেয়ার পরিকল্পনা করেছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সফরে শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অন্তর্ভুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪