| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নামাজ পড়তে গিয়ে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৫ ইং | ১১:০৪:৪৪:পূর্বাহ্ন  |  ১৭৫২৪১৬ বার পঠিত
নামাজ পড়তে গিয়ে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
ছবির ক্যাপশন: জনতা ব্যাংকের ডিজিএম মো. মুশফিকুর রহমান নান্নু

স্টাফ রিপোর্টার: মতিঝিল জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মুশফিকুর রহমান নান্নু (৫৮) নিখোঁজ হয়েছেন। 

শুক্রবার (৪ জুলাই) নামাজ পড়তে গিয়ে তিনি আর বাসায় ফিরে আসেননি। তার পরিবার এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

নিখোঁজ মুশফিকুর রহমানের ছোট ভাই মো. জিয়াউর রহমান শনিবার (৫ জুলাই) খিলক্ষেত থানায় জিডি করেন।

তিনি জানান, গতকাল শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে বাসা থেকে জুমার নামাজ পড়ার উদ্দ্যেশে বের হন তার বড় ভাই মুশফিকুর রহমান নান্নু। সিসি ক্যামেরায় দেখা যায় তার ভাই পাশের মসজিদে না গিয়ে রিকশায় উঠেছেন। কিন্তু নামাজ শেষ হয়ে গেলেও তিনি আর বাসায় ফিরে আসেননি। মোবাইলও সঙ্গে নিয়ে যাননি তিনি।

অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান না পেয়ে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

খিলক্ষেত থানার এসআই সালাহ উদ্দিন রাসেল বলেন, নামাজ পড়ার কথা থাকলেও তিনি একটি রিকশা নিয়ে খিলক্ষেত বাজারের দিকে গেছেন, দেখা গেছে সিসি ক্যামেরায়। বাজারের আশেপাশের সিসি ক্যামেরা দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪