| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান যুদ্ধ শেষ করতে চীন-রাশিয়ার সাহায্য লাগবে না: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ১১:০৮:০৯:পূর্বাহ্ন  |  ১৬০৪ বার পঠিত
ইরান যুদ্ধ শেষ করতে চীন-রাশিয়ার সাহায্য লাগবে না: ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে চীন কিংবা রাশিয়ার কোনো ধরনের সহায়তার প্রয়োজন নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে মার্কিন বাহিনী। এখন তেহরানই যুদ্ধ বন্ধে চুক্তি করতে চাইছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর)  চীনের শেনজেনে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আমাদের কারও সাহায্যের প্রয়োজন নেই। আমরা তাদের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পরাজিত করেছি।

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের তুলনায় অনেক কমে গেছে দাবি করে তিনি বলেন, দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন আগের মাত্রার মাত্র ১২ থেকে ১৩ শতাংশে নেমে এসেছে। ইরান এখন চুক্তি করতে চায়। তাই এ বিষয়ে কারও কাছে সাহায্য চাইতে যাবেন না তিনি।হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও বড় দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘হরমুজ প্রণালির ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।’

চীন ও রাশিয়ার প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশ দুটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ ভালো আচরণ করেছে। তারা এখন পর্যন্ত সমুদ্রে কোনো জাহাজও পাঠায়নি।

ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে ট্রাম্প বলেন, তেহরান একটি চুক্তি করতে চায়। তবে তিনি এমন একটি চুক্তি চান, যা দীর্ঘস্থায়ী হবে।

যুদ্ধের পরিণতি সম্পর্কে তিনি বলেন, ‘আমি শিগগিরই এর সমাপ্তি ঘটাব। যেভাবেই হোক, আমরা এটি শেষ করব।’

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একসঙ্গে বৈঠক করাকে কেন গুরুত্বপূর্ণ মনে করছেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, দুই নেতার মধ্যে ভালো সম্পর্ক রয়েছে এবং তারা একসঙ্গে কাজ করেন। তবে তাদের এই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হওয়ার পেছনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘এই সম্পর্ক কখনোই তৈরি হতে দেওয়া উচিত হয়নি। জ্বালানি ইস্যুতে ওবামাই তাদের কাছাকাছি এনেছিলেন।’

তার ভাষ্য, চীনের জ্বালানির ব্যাপক প্রয়োজন রয়েছে। অন্যদিকে, রাশিয়ার কাছে প্রচুর জ্বালানি সম্পদ রয়েছে। এভাবেই দেশ দুটির মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। তবে ট্রাম্পের দাবি, বর্তমানে উভয় দেশের নেতাই তাকে পছন্দ করেন।

ওয়াশিংটন ডিসিতে ইরানের ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ইরান গ্যাস ও জীবাণু অস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে চিন্তাভাবনা করছে বলে কিছু ইঙ্গিত পাওয়া গেছে।

তিনি বলেন, এগুলো মোটেও ভালো কিছু নয়। আমরা বিষয়টি দেখছি। ইরান এমন কোনো হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, এমন কিছু ঘটলে আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব।

এদিকে, মন্ত্রিসভার কয়েকজন সদস্য সামরিক ঘাঁটিতে বসবাস করছেন কেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এর সঙ্গে ইরান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪