কুমিল্লা প্রতিনিধি: আইনশৃঙ্খলা রক্ষা যাদের দায়িত্ব, তারাই কি জড়িয়ে পড়েছেন মাদক বাণিজ্যে? কুমিল্লার কোতোয়ালি মডেল থানাধীন চকবাজার পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে চিহ্নিত মাদক স্পট থেকে নিয়মিত, সাপ্তাহিক ও মাসিক মাসোহারা আদায়ের গুরুতর অভিযোগ।
অভিযুক্ত কর্মকর্তা হলেন এএসআই সরোজ বড়ুয়া স্থানীয়দের অভিযোগ, এই কর্মকর্তা নির্ধারিত সোর্স ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে এলাকার মাদক স্পটগুলো থেকে সপ্তাহ এবং মাস ভিত্তিতে মোটা অঙ্কের মাসোহারা নেন। বিনিময়ে মাদক কারবারিদের অভিযানের আগাম তথ্য দিয়ে নির্বিঘ্নে ব্যবসা চালানোর সুযোগ করে দেওয়া হচ্ছে।
সম্প্রতি এমনই অভিযোগ করেছেন এক ভুক্তভোগী। ওই ভুক্তভোগীর দাবি তার স্বামীকে সন্দেহভাজন হিসেবে ধরে নিয়ে এসেছে পুলিশ।পরবর্তীতে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন চকবাজার পুলিশ ফাঁড়ির এএসআই সরোজ বড়ুয়া। টাকা না দেওয়ার তাকে মারধর ও গালাগালি করেছে বলে দাবি ওই ভুক্তভোগীর
ভক্সপপ (Vox Pop)- ভুক্তভোগী
পুলিশের এমন অনৈতিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, মাদকের অবাধ বিস্তারের কারণে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে এলাকার যুবসমাজ; বাড়ছে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ।
এছাড়াও চকবাজার পুলিশ ফাঁড়ি
সদস্যদের দাবিকৃত টাকা না দিতে চাইলে নানা ধরনের হয়রানি শিকার হতে হচ্ছে।
ভক্সপপ (Vox Pop)-স্থানীয় বাসিন্দা
এদিকে, দ্বায় স্বীকার করলেন চকবাজার পুলিশ ফাঁড়ির অভিযুক্ত এএসআই সরোজ বড়ুয়া।
ভক্সপপ (অডিও) : এএসআই সরোজ বড়ুয়া, চকবাজার পুলিশ ফাঁড়ি, কুমিল্লা।।
এই বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সুনির্দিষ্ট প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর বিভাগীয় ব্যবস্থা।
সিংক (Sync) -অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুশিয়ারি দেওয়া হলেও অভিযুক্ত এই কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত নিরপেক্ষ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রিপোর্টার্স২৪/ঝুম