| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ২৩:৩৭:১১:অপরাহ্ন  |  ৪১৩ বার পঠিত
বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

রিপোর্টার্স ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের স্থপতি আখ্যা দিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ।

বুধবার (১৮ নভেম্বর) ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

বৃহস্পতিবার ‘গোপালগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজে তার ওই ভিডিও বার্তাটি প্রকাশিত হয়।

ভিডিও বার্তায় মুতাসিম বিল্লাহ বলেন, আমি বিশ্বাস করি যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি ছিলেন, আছেন ও থাকবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার রাজনীতিতে প্রবেশের একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য ছিল নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করা। আমার মাটির মানুষের মধ্যে যারা জুলুম ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের হয়ে কথা বলাই ছিল আমার লক্ষ্য।

সেই লক্ষ্য নিয়ে ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরের মাঝামাঝি সময়ে আমি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করি। আমার ওই কমিটি ২০২৬ সালের ফেব্রুয়ারি তথা নির্বাচন পর্যন্ত ছিল।

নির্বাচন-পরবর্তী সময়ে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়ার কারণ জানিয়ে মুতাসিম বিল্লাহ বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে নানাবিধ ব্যস্ততা, চাকরি, ফ্যামিলি ও ক্যারিয়ারের ব্যস্ততায় আমি রাজনীতিতে আর সক্রিয় হতে পারিনি। যারা আমার ব্যাপারে খবর রেখেছেন, দেখেছেন, তারা আমার বিষয়ে অবগত রয়েছেন।

নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে তিনি বলেন, উক্ত সময়ের মধ্যে আমি যদি কাউকে আমার অজান্তে বা মনের ভুলে কোনো কাজ বা কথার মাধ্যমে কষ্ট দিয়ে থাকি, সে জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। যারা আমাকে ওই সময়ে সুপরামর্শ ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি বলেন, আজ ১৮ নভেম্বর ২০২৬ তারিখে আমি মুতাসিম বিল্লাহ এখন থেকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অবস্থান থেকে স্বেচ্ছায় বিদায় নিচ্ছি। এই মাটি ও মানুষের জন্য, দেশের জন্য যেকোনো সময় যদি আমাকে প্রয়োজন মনে করেন, আমি তার জন্য অবশ্যই প্রস্তুত থাকব, ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪