| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মাদ্রাসা ভবন উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৬ ইং | ২১:০৩:৪২:অপরাহ্ন  |  ১৩০৪ বার পঠিত
পোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মাদ্রাসা ভবন উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত নিতপুর মহিলা আলিম মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মো. শফিকুল ইসলাম।

এ সময় মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, নবনির্মিত ভবনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুন্দর, স্বাচ্ছন্দ্যময় ও গতিশীল হবে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন ভবনটি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪